1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোদনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার আদালতে যুবকের কঠোর সাজা চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

হাফিজুর রহমান (কেশবপুর) প্রতিনিধি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ (নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের নেতৃত্বে বিশাল মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে, পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে মিছিলটি আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে প্রায় ১০ হাজার নেতাকর্মি অংশ নেয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারন করে বলেন, এদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কোন স্থান নেই। সকল নৈরাজ্যসৃষ্টিকারি সন্ত্রাসীদের আটক করে বিচারের আওতায় আনার জন্য তারা পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানানোসহ ফাঁসির দন্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবী জানান নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24