1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোদনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার আদালতে যুবকের কঠোর সাজা চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কায়বা ইউনিয়ন যুবদল। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বাগআঁচড়ার রাজপথ।

কায়বা ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসানের নেতৃত্বে ডা. আফিল উদ্দীন ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কায়বা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা।

পথসভায় বক্তব্য দেন যুবদল নেতা আহসান হাবীব এসময় তিনি বলেন, কায়বা ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনজীবন ও বন্দর এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য হুমায়ুন কবির মিন্টু, যুবদল নেতা মোস্তফা, হাসানুজ্জামান, আব্দুস সামাদ, আফজাল হোসেন সোহাগ, জিয়ারুল, হাবিবুর রহমান হাবিব, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান হোসেন, ছাত্রদল নেতা আবিরসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, কায়বা এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24