1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট-২৬) দিনব্যাপী ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁন-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, আব্দুর রউফ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দীপঙ্কর দাস, শিক্ষক নূরুল ইসলাম খান, শিক্ষানুরাগী নাসির আহমেদ গাজী, অভিভাবক আলী আব্বাজ, স্বপন কুমার মল্লিক, লিপি বেগম প্রমুখ।
সভায় কেশবপুরের ৫টি বিদ্যালয়ের ২০জন অকৃতকার্য শিক্ষার্থী, তাদের ১০জন অভিভাবক ও ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় কেশবপুর উপজেলার ভাব প্রকল্পভুক্ত ১২টি বিদ্যালয়ের ফলাফল মূল্যায়ন করাসহ পরীক্ষায় অকৃতকার্যের কারণ জানা এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হয়েছে।
ফলাফল মূল্যায়নে মঙ্গলকোট ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পাশ করায় ভাব বাংলাদেশ-এর পক্ষ থেকে গণিত শিক্ষক শফিকুল ইসলামকে একটি সনদপত্র ও পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এসময় আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত শিক্ষকের সাথে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
ছবিঃ
১৭/০৮/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24