1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে চলাফেরার সহযোগিতা করে দিলেন ইউএনও

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে অসহায় প্রতিবন্ধী নারীকে চলাফেরার সহযোগিতা জন্য হুইল চেয়ার দিলেন কেশবপুরের মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী অসহায় নারীকে হুইল চেয়ারের অভাবে চলাফেরার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন জানতে পারেন।
রোববার (০২ আগস্ট-২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবন্ধী ওই নারীর হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
জানা গেছে, অর্থের অভাবে হুইলচেয়ার কিনতে না পারায় তিনি দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের নজরে এলে তিনি মানবিক উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদানের ব্যবস্থা করেন।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের মানবিক দায়িত্ব। যাদের প্রয়োজন, তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
ছবিঃ
০৩ /০৮/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24