1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট-২৬) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর পর শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল-এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা।
উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক সদস্য মাসুম পারভেজ কাজল, নজরুল ইসলাম, ইকবাল হায়দার, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, টিপু সুলতান, আব্দুল লতিফ, মাসুদুজ্জামান, টিপু সুলতান, আব্দুল হালিম, আবুল হোসেন, আব্দুল্লাহ রুবেল হোসেন, ইমরুল হোসেন, শহীদ ফকির, শাহিনুর রহমান, ইকবাল হোসেন, সোহাগ হোসেন, জুয়েল রানা প্রমুখ।
ছবিঃ
২০/০৮/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24