1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ আবু সাঈদসহ সকল শহীদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৷
বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) বিকেলে গাজীর মোড় থেকে ১১ দলীয় ঐক্য, কেশবপুর উপজেলা, যশোর-এর উদ্যোগে ওই র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি-পূর্ব সমাবেশে উপজেলা সেক্রেটারি জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব সাইদুর রহমান সাইদ, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর আমির জাকির হোসেন, শিবিরের পৌর সভাপতি বোরহান উদ্দিন, NCP কেশবপুর উপজেলার অন্যতম নেতা ইমনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
বক্তারা শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
ছবি
১৬/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24