1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট-২৬) সকাল ১০টায় কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতের ফলদ গাছের চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আসলে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করে বরণ করে নেন, প্রতিষ্ঠানের প্রধান ডাঃ আলোকেশ কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অসকস কেশবপুর শাখার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস ও সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেনসহ সকল সদস্যবৃন্দ।বৃক্ষরোপণ শেষে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়, অসকস কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় আলোচনা করেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও উপদেষ্টা ড. হাবিবুর রহমান।
প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী বলেন, অসকসের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতার প্রয়োজন হলে তাকে অবহিত করার জন্যও তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার বলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বৃক্ষরোপণ একটি প্রশংসনীয় উদ্যোগ। গাছ জাতীয় সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অসকসের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান।
ছবিঃ
০৬/০৮/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24