1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে”, “চলো করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ ভুবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই-২৬) সকালে কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নিজস্ব অর্থায়নে কেশবপুর-চুকনগর মহাসড়কের তালতলা নামক স্থানে সড়কের দুইধারে ফলজ ও বনজ ৫০ টি গাছের চারা রোপন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, এছাড়া শণিবার আমরা আরও ৫০ টি গাছের চারা রোপন করবো। তাঁরা আরও বলেন, প্রতি বছর আমরা বৃক্ষরোপন, গরীব-অসহায় মানুষের মাঝে শীতের সময় ক্ম্বল বিতরণ, ঈদের সময় খাদ্য বিতরণ, জলাবদ্ধতা মানুষের সহযোগিতা করাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে আসছি।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের সভাপতি কৃষিবিদ আলী রেজা (সহকারী অধ্যাপক), সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খান (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা), কোষাধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী (প্রভাষক), যুগ্ম সম্পাদক বিশ্বাস মোঃ রফিকুল ইসলাম (প্রভাষক), আবুল কালাম আজাদ ইখতিয়ার (পিটিএফ চেয়ারম্যান), উপদেষ্টা মোঃ ওয়ালিউর রহমান (পুলিশ পরিদর্শক), উপদেষ্টা ডাক্তার এম শাহীন সাজজাদ হোসেন (এম.বি.বি.এস, বিএমডিসি), কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক।
এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের সভাপতি কৃষিবিদ আলী রেজা জানান, রাস্তার ধারে গাছ লাগানো পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পথচারীদের ছায়া ও স্বস্তি প্রদানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান বাঁধা হিসেবে কাজ করে, মাটির ক্ষয়রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে। এই গাছ থেকে আমরা ফ্রী অক্সিজেন পাবো।
ছবিঃ
১৭/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24