1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি

ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব হলরুমে আড়ম্বরপূর্ণ পরিবেশে ওই সভা হয়।
শনিবার (২২ আগস্ট-২৬) সকালে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামছুজ্জামান, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী ও কবি মুহাম্মদ শফি, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম, আব্দুল মোমিন, সুশান্ত মল্লিক, আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।
সাধারণ সভায় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান ও দপ্তর সম্পাদক মশিয়ার রহমান তাদের বাৎসরিক রিপোর্ট পেশ করেন।
সভায় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ,আইয়ুব খান, অলিয়ার রহমানসহ প্রেসক্লাবের ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৮ সালে কেশবপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও প্রতিবছর সাধারণ সভার মাধ্যমে সদস্যদের কাছে জবাবদীহিতার রেওয়াজ রয়েছে।
ছবিঃ
২২/০৮/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24