1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কোনো বাবার জীবনে এর চেয়ে ভয়াবহ মুহূর্ত আর কী হতে পারে?

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হক সকালে ডিউটিতে ছিলেন। খবর আসে, শহরের জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। পরিচয় তখনও জানা যায়নি। অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে টহল দলের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তিনি।

কিন্তু সেখানে গিয়ে দেখেন, যে শিশুর মরদেহ উদ্ধারের জন্য এসেছেন, সে আর কেউ নয়, তাঁর নিজের ১০ বছর বয়সী ছেলে তুহিন।

তুহিন গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে সাইকেল নিয়ে বের হওয়ার পর একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার জন্য এক কঠিন প্রশ্ন রেখে যায়।

প্রতিদিন সড়কে কত মানুষ প্রাণ হারাচ্ছে। কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে থাকে একটি পরিবার, একটি অসমাপ্ত স্বপ্ন, একটি বাবার বুকভাঙা কান্না।

দুর্ঘটনার খবর আমরা কয়েক মিনিটে পড়ে এগিয়ে যাই। কিন্তু যাদের জীবনে সেই দুর্ঘটনা ঘটে, তাদের কাছে সময় যেন সেদিনই থেমে যায়।

তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে আমাদের প্রত্যাশা, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দায়ীদের আইনের আওতায় আনা হোক এবং সড়কে এমন মৃত্যু ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24