1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৩ সহযোগী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

কেএমপি এর খুলনা সদর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা সহ সঙ্গীয় অফিসার ২৭/০৭/২০২৬ খ্রিঃ খুলনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান কালে খুলনা সদর থানাধীন রুপসা ট্রাফিক মোড় এলাকা হতে খুলনা সদর থানার মামলা নং-২৯, তারিখ-২২/০৭/২০২৬, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী এবং খুলনা মহানগরী এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগি ১। শেখ আসাদুজ্জামান মিথুন(২৮), পিতা- মুরাদ শেখ, সাং- ৩নং কাশেম সড়ক, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ২। মোঃ টিপু হাওলাদার(২৯), পিতা- লাল মোহাম্মদ হাওলাদার, সাং-(বসুপাড়া, এতিমখানা মোড়, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ৩। মোঃ এনামুল হোক ইমন(২০), পিতা- মোঃ আব্দুল বারেক, সাং-পলিটেকনিক কলেজ রোড, থানা-খালিশপুর, জেলা-খুলনা’দেরকে গ্রেফতার করা হয়েছে। বর্ণিত আসামীরা দীর্ঘদীন যাবত খুলনা মহানগরী এলাকায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত ১নং আসামী শেখ আসাদুজ্জামান মিথুন(২৮) এর বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি, প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ টিপু হাওলাদার(২৯) এর বিরুদ্ধে ২টি মাদকের মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ এনামুল হক ইমন(২০) এর বিরুদ্ধে সামারী ট্রায়েল এর তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথা নিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24