1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

খুলনা জেলার সুন্দরবনের জলদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২রা জুলাই ২০২৬ ইং তারিখ, দুপুর ১৬:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন দক্ষিণ বেতকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অস্ত্রধারী জলদস্যুর নাম *আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)*। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানকালে ধৃত আসামির হেফাযত হতে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ছত্রিশ রাউন্ড তাজা সীসা বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামি আজহারুল ইসলাম @ খানজাহান (৪০) একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী, জলদস্যু। তার পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে খুলনা জেলার কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24