1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গলাচিপায় বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ৪টি গরু মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্তদের হাতে এ চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে তিনটি গরুর মালিক মো. নিজাম প্যাদা ৩০ হাজার টাকা এবং একটি গরুর মালিক মো. রাহুল মৃধা ১০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৭ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে চারটি গরু মারা যায়। এতে দুই খামারি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা বলেন, গরুগুলোর বাজারমূল্য সহায়তার চেয়ে অনেক বেশি হলেও উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে আর্থিক সহায়তা পাওয়ায় তারা কৃতজ্ঞ। এই সহযোগিতা তাদের কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই ক্ষতিগ্রস্ত মালিককে মোট ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24