1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা সদর ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬.১১.২০২৬ ইং রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের সভাপতি এবং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একেএম গোলাম রসুল মৃধা রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: মকছুদার রহমান মাষ্টার এবং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহরুল ইসলাম সুমন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য বক্তাগণ অভিভাবক সমাবেশে তাদের বক্তব্যে এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টাই কেবল শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

​সমাবেশে বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে প্রধান অতিথির নিকট বিদ্যালয়ের জন্য প্রাচীর ও ভবন নির্মাণের জোরালো দাবি জানানো হয়। প্রধান অতিথি অভিভাবকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24