1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ নরসিংদীতে ভাড়া বাসায় পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের গেজেট প্রকাশ কর খুবই বেহাল দশা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্জিত করা দরকার সময় এসেছে এখন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার, শ্রমিকদের ওপর পুলিশ ও সরকারদলীয় বাহিনীর হামলা, মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং দফায় দফায় সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখা এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা সামছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব শফিকুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নূরুজ্জামান তরফদার, শ্রমিক নেতা শংকর শুক্লবৈদ্য, আব্দুল মজিদ, ওয়াদুদ মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, আব্দুল জব্বার, আলমগীর মিয়া ও আনিস আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশের গার্মেন্টস শ্রমিকরা বর্তমানে মাত্র ১২ হাজার ৫০০ টাকা মজুরি পান। এই সামান্য আয় দিয়ে বর্তমান বাজারমূল্যে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করেও শ্রমিকদের খাবার, বাসাভাড়া, সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তাঁদের মতে, এ দাবি কোনোভাবেই অযৌক্তিক বা অতিরিক্ত নয়। বক্তারা আরও বলেন, সরকার ঘোষিত বেতন কাঠামোয় পিয়ন বা চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্যও সর্বনিম্ন ২০তম গ্রেডে ৩৭ থেকে ৩৮ হাজার টাকা বেতনের সুযোগ রয়েছে। অথচ গার্মেন্টস শ্রমিকরা এর চেয়েও কম মজুরি দাবি করছেন। এরপরও শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শ্রমিক তৌফিক নিহত হয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা। তাঁরা আরও অভিযোগ করেন, শ্রমিকদের ওপর হামলার পর পুলিশ বিভিন্ন বাসাবাড়ি, শ্রমিক কলোনি, এমনকি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে গণগ্রেপ্তার চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা। সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বক্তারা বলেন, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন দফায় ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৭২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৪১ টাকা থেকে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে বাজারে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকার কমে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে তাঁরা দাবি করেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে সরকার গ্যাসের দাম বাড়ালেও প্রতিবেশী ও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সিলিন্ডার গ্যাসের দাম অনেক বেশি। তাঁদের দেওয়া তথ্যমতে, ১২ কেজির সমপরিমাণ সিলিন্ডার গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় ভারতে ১ হাজার ৪৪ টাকা, নেপালে ১ হাজার ৩৯২ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৩৯২ টাকা এবং পাকিস্তানে ১ হাজার ৪৮৮ টাকা। তাঁদের অভিযোগ, সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গ্যাসের দাম বাড়িয়েছে। পাশাপাশি দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার, নিহতের পরিবারকে সরকার ও গার্মেন্টস মালিকপক্ষের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24