1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:-
ডায়মন্ড হারবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হয়। এই উপলক্ষে সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়।

শেখ দৌলত আলী ১৯৭২ থেকে ১৯৭৭ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দু’দফায় ডায়মন্ড হারবারের বিধায়ক ছিলেন। ১৯৯৯ ও ২০০৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক, নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রাক্তন সদস্য এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা আইএনটিইউসি-র মুখ্য উপদেষ্টা ছিলেন।

ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। হাসপাতাল, সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, খাজের পোল ও দেওয়ানতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন এবং বলরামপুরের খাল খনন, ২৪৬ নম্বর সড়ক ও নুরপুর রোডের উন্নয়নে তাঁর ভূমিকা আজও এলাকার মানুষের স্মৃতিতে অমলিন।

তাঁর সুপুত্র কবিরুল ইসলাম শেখ আবেগঘন স্মৃতিচারণায় বলেন, “আপনি শুধু আমাদের পিতাই ছিলেন না, ছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় আলোকবর্তিকা।”

একজন আদর্শ শিক্ষক, জনদরদি বিধায়ক ও সমাজসেবক হিসেবে তাঁর সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আজও সকলের কাছে অনুপ্রেরণা। শারীরিকভাবে তিনি না থাকলেও তাঁর কর্ম ও আদর্শ ডায়মন্ড হারবারের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করা হয়।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি প্রয়াত শেখ দৌলত আলীকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24