1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গোপালগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান 

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এ বালু উত্তোলনের ফলে আশেপাশের ফসলি জমি হুমকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর উত্তর পাড়া এলাকার কলপুর-কুড়িগ্রাম-বাড়খাদি-জদুপুর বিলে এমন চিত্র চোখে পড়ে। এ ছাড়া ড্রেজার মেশিন দিয়ে মাটি বা বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে ফসলি জমি ভরাট করা হচ্ছে। এর ফলে দিন দিন কমে যাচ্ছে এখানকার ফসল উৎপাদনের জমি।

স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের সুমন মিয়া, টুটুল মোল্লা, শাহীন ও আজু নামের বেক্তিরা। এর প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

সরেজমিন দেখা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর-কুড়িগ্রাম-বাড়খাদি-জদুপুর এলাকার বিলে ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করে তা পাইপের মাধ্যমে আশপাশের এলাকাগুলোর খালি জায়গাসহ বাড়িঘর তৈরির জন্য ভরাট করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট।

এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, স্থানীয় লোকজন বাড়ি-ঘর করবে আমাদের ধরেছে তাদের বালি লাগবে। এই সুবাদে আমার নিজের ড্রেজার, আমার নিজের জমি থেকে বালু উত্তোলন করছি। আমরা ডিসি সাহেবকে অবগত করে রেখেছি, এসিল্যান্ড কে অবগত করে রেখেছি। তবে স্থানীয় সূত্রে জানাযায়, আবেদআলীর বাড়ি সংলগ্ন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সবেক ৬ নং ওয়ার্ডের মেম্বার বিলায়েত কাজীর পুকুর থেকে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদকে বিষয়টি অবগত করলে তিনি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24