1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গোপালগঞ্জে ড্রেজার সিন্ডিকেটের তাণ্ডব: কৃষি জমি ধ্বংস করে বালুর সাম্রাজ্য!

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আল ইমরান

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নয়, প্রশাসনের নাকের ডগায়! গোপালগঞ্জ সদরের বৌলতলী ইউনিয়নে গড়ে উঠেছে শক্তিশালী ড্রেজার সিন্ডিকেট। প্রকাশ্যে ফসলি জমি কেটে, বিল-পুকুর ভরাট করে চলছে কোটি টাকার বালু বাণিজ্য। আর এর বলি হচ্ছে শত শত কৃষকের ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো।

শুক্রবার ২৪ জুলাই সরেজমিনে কলপুর-কুড়িগ্রাম-বাড়খাদি-জদুপুর বিলে গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র। ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে শক্তিশালী ড্রেজার। পাইপ দিয়ে টেনে নেওয়া হচ্ছে মাটি-বালু। সেই বালু দিয়ে আশপাশের জমি ও বাড়ির প্লট ভরাট করে বিক্রি করা হচ্ছে চড়া দামে।

স্থানীয়দের অভিযোগের তীর কলপুর গ্রামের সুমন মিয়া, টুটুল মোল্লা, শাহীন ও আজু’র দিকে। অভিযোগ রয়েছে, এরা প্রতিবাদকারীদের হুমকি-ধমকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

অনুসন্ধানে জানা যায়, শুধু কলপুর নয়, কাশিয়ানীর পুইশুর ইউনিয়নের সাবেক মেম্বার বিলায়েত কাজীর পুকুর থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করছে এই চক্র।

ড্রেজার মালিকরা দাবি করছেন “ডিসি-এসিল্যান্ডকে জানানো আছে”। কিন্তু কৃষকদের প্রশ্ন: ফসলি জমি থেকে বালু তোলার অনুমতি কে দিল? বালু মহাল নীতিমালা কোথায়?

ড্রেজারের ভারী পাইপ ও গাড়ির চাপে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গেছে। ফসলি জমি নিচু হয়ে পানি জমছে। আগামী মৌসুমে এই জমিতে আর ধান হবে না বলে আশঙ্কা কৃষকদের।

এ বিষয়ে সদর ইউএনও কৌশিক আহমেদকে জানানো হলে তিনি “ব্যবস্থা নেওয়ার” আশ্বাস দেন। কিন্তু স্থানীয়রা বলছেন, “আশ্বাস আমরা বহু পেয়েছি। ড্রেজার বন্ধ হয়নি।”

কৃষকদের দাবি; অবিলম্বে ড্রেজার জব্দ, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ।

প্রশাসন কি এই ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, নাকি কৃষকের জমি এভাবেই বালুর নিচে চাপা পড়বে – সেটাই এখন বড় প্রশ্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24