
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা (অডিটর) আব্দুল মজিদ-এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা ওসি মোজাম্মেল হক,সাবেক উপজেলা কমান্ডার হান্নান আজাদসহ প্রশাসনের কর্মকর্তা, সহযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী এই বীর সন্তান স্বাধীনতা-পরবর্তী সময়েও সরকারি কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জবাসী হারাল একজন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ অভিভাবককে।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।