
ডেক্স রিপোর্ট
গ্যাস সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোরের ‘১১ দলীয় ঐক্য’।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ খাতে বিদ্যমান সংকট দ্রুত নিরসন, ভোক্তাদের ওপর অতিরিক্ত ও ভুতুড়ে বিলের বোঝা বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ‘১১ দলীয় ঐক্য’।