
মোঃ শাহাদাত হোসাইন। প্রতিনিধি।
সুন্দরবনের দুর্ধ,র্ষ ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র সক্রিয় সদস্য এবং কয়রা থানার নারানপুর গ্রামের চিহ্নিত চাঁদাবাজ মোক্তার সরদারের ছোট ছেলে মো: আফজাল সরদারকে অস্ত্র ও মাদকসহ গ্রে,প্তার করেছে কোস্ট গার্ড। সে এলাকায় মাদক ব্যবসায়ী, ডাকাতি এবং বিভিন্ন অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি হিসেবে পরিচিত।
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সুন্দরবনের গহীন অঞ্চল থেকে দেশীয় তৈরি পাই,পগান, কা,র্তুজ এবং মা,দকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া এই বনদস্যুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় স্বস্তি নেমে আসে।
তার এই গ্রেপ্তারের পর আজ কয়রা অঞ্চলের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও যুবসমাজ ব্যানার হাতে কু,খ্যাত এই বনদ,স্যু ও চাঁদাবাজ আফজাল সরদারের দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তির জোর দাবি জানান, যাতে সুন্দরবন উপকূলীয় অঞ্চল ও স্থানীয় গ্রামগুলোতে পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।💪🏻💪🏻