1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” — কাশিয়ানীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বরকত, কাশিয়ানী থানার ইন্সপেক্টর নাহিদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, শিক্ষক খন্দকার নিজামুল হক, রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. ফারুক আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি মো. আসিফ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকার নয়, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। বাড়ি থেকেই দুর্যোগ প্রস্তুতি শুরু করলে বড় দুর্যোগেও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

পরে আগুন, ভূমিকম্প, বন্যা ও বজ্রপাতের সময় করণীয় বিষয়ে হাতে-কলমে মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24