1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড় এর ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন “আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়” নামের সংগঠণটি। সংগঠাণটির উদ্যোগে রবিজার (১৯ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে সংগঠণটির সদস্যরা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করতেছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতেছেন এবং তাদের সাহস ও সহযোগিতার আশ্বাসও দিকেছেন।’

সংগঠণটি আরও বলেন, বন্যাকবলিত মানুষের এই চরম দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করেছি দুর্গত মানুষের হাতে কিছু সহায়তা পৌঁছে দিতে।আমাদের বিশ্বাস, ছোট একটি সহযোগিতাও একজন মানুষের মনে নতুন করে আশা জাগাতে পারে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসা উচিত। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বন্যার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। ভবিষ্যতেও ‘আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়’ সংগঠণটি এর পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,
“আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়” সংগঠণটি সুদূর দেশের শেষ সিমানা পঞ্চগড় থেকে এসে দুর্যোগের এই সময়ে এমন সহায়তা করায় তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকার বসতঘর এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। অনেক পরিবার রান্না করে খাবার খেতে পারছে না। যদিও বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবুও উপকূলীয় ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24