1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া, রামকৃষ্টপুর, ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু বহনকারী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক,পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, ও সহকারি কর নির্ধারক মো.রাসেল, পৌরসভার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না, পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24