1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় অসহায় পরিবার ও শিক্ষার্থীর পাশে হিলফুল ফুজুল ঝিনাইদহে প্রশিক্ষণ ছাড়াই পশুচিকিৎসা, রাজনৈতিক পরিচয়ের দাপটে ‘কথিত ডাক্তার’ ফিরোজের দৌরাত্ম্য ছাতক-দোয়ারায় প্রথমবারের মতো চালু হলো মাংসপেশি ও জয়েন্টের আল্ট্রাসনোগ্রাম সেবা বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২

ছাতক-দোয়ারায় প্রথমবারের মতো চালু হলো মাংসপেশি ও জয়েন্টের আল্ট্রাসনোগ্রাম সেবা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

13 hrs ago চিকিৎসা ডা. মুজতবা তামীম আল মাহদীর উদ্যোগে যুক্ত হলো আধুনিক চিকিৎসা পরীক্ষার নতুন সুবিধা

লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষের চিকিৎসাসেবায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনা। ছাতকে প্রথমবারের মতো চালু হয়েছে মাংসপেশি ও জয়েন্টের আল্ট্রাসনোগ্রাম বা মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি (MSK USG) সেবা। ডা. মুজতবা তামীম আল মাহদীর উদ্যোগে এ সেবা চালু হওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা এ ধরনের বিশেষায়িত পরীক্ষা নিজ এলাকাতেই করানোর সুযোগ পাবেন। সাধারণ এক্স-রে (X-ray) পরীক্ষায় মূলত হাড়ের গঠন ও বিভিন্ন ধরনের হাড়ের সমস্যা শনাক্ত করা যায়। তবে লিগামেন্ট, টেন্ডন, মাংসপেশি ও জয়েন্টের অনেক সূক্ষ্ম সমস্যা এক্স-রেতে দৃশ্যমান হয় না। ফলে এক্স-রে রিপোর্ট স্বাভাবিক আসার পরও অনেক রোগী দীর্ঘদিন ব্যথায় ভুগতে থাকেন। এসব ক্ষেত্রে MSK USG গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিকিৎসাসংশ্লিষ্টদের মতে, MSK USG-এর মাধ্যমে মাংসপেশি, টেন্ডন, লিগামেন্ট ও জয়েন্টের বিভিন্ন সমস্যা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব। পাশাপাশি জয়েন্টে জমে থাকা তরল বের করা কিংবা নির্দিষ্ট স্থানে ইনজেকশন দেওয়ার মতো চিকিৎসাপদ্ধতিতেও আল্ট্রাসাউন্ডের সহায়তা নেওয়া যায়। এতে চিকিৎসার নির্ভুলতা ও নিরাপত্তা বাড়তে পারে। এমআরআই (MRI) কিংবা সিটি স্ক্যানের (CT Scan) তুলনায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে MSK USG অপেক্ষাকৃত সহজলভ্য ও কম ব্যয়বহুল বিকল্প। পরীক্ষার সময়ই আক্রান্ত স্থানের অবস্থা পর্যবেক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয়।

এতদিন সিলেটের কয়েকটি বড় হাসপাতালে এ সেবা পাওয়া গেলেও ছাতক ও দোয়ারাবাজার এলাকার মানুষের জন্য তা সহজলভ্য ছিল না। ফলে এ অঞ্চলের রোগীদের প্রয়োজনীয় পরীক্ষার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হতো। এখন সেটা ছাতক-দোয়ারার মতো প্রত্যন্ত হাওর অঞ্চলেও সম্ভব হবে। ডা. মুজতবা তামীম আল মাহদী জানান, এ বিশেষায়িত সেবা দেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি দীর্ঘ এক বছর দেশসেরা মেন্টর ডা. আব্দুল্লাহ আল রাফির তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন। পরবর্তী সময়ে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডের ওপর একটি সার্টিফিকেট কোর্সও সম্পন্ন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, অর্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাতক ও দোয়ারাবাজারের মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারবেন।

ছাতক-দোয়ারায় প্রথমবারের মতো এ ধরনের আধুনিক চিকিৎসা পরীক্ষার সুবিধা চালু হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ও আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই এ উদ্যোগকে ছাতক ও দোয়ারাবাজার অঞ্চলের চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এতদিন মাংসপেশি ও জয়েন্টের বিভিন্ন সমস্যার পরীক্ষা করাতে রোগীদের যে সিলেটসহ দূরবর্তী শহরে যেতে হতো, স্থানীয় পর্যায়ে এ সেবা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে। একই সঙ্গে একজন স্থানীয় চিকিৎসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা আশা প্রকাশ করছেন, ভবিষ্যতেও এ অঞ্চলে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, ডা. মুজতবা তামীম আল মাহদী ছাতক-দোয়ারাবাজার অঞ্চলেরই কৃতী সন্তান। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক। পাশাপাশি অর্থোপেডিক সার্জারিতে পিজিটি (PGT) সম্পন্ন করেছেন এবং মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফির ওপর সার্টিফিকেট কোর্স করেছেন। বর্তমানে তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। চিকিৎসাসেবার পাশাপাশি স্পোর্টস মেডিসিনের প্রতিও তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24