1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী

খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর ২০২৬ ইং তারিখ, ১৫:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মোঃ শাহরিয়ার ইসলাম রকি, পিতা- মৃত মোঃ শাহজাহান, মাতা-বেবি বেগম, ঠিকানা- ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন, খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করে।

সম্প্রতি খুলনার নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে এসেছে। এছাড়া এই গ্রুপের বিরুদ্ধে খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। উল্লেখ্য মোঃ শাহারিয়ার ইসলাম রকি, খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই। গ্রেফতারকৃত রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ০৩টি হত্যা মামলা ও ০৪টি মাদক মামলাসহ মোট ০৯টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24