1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. খালিদ পারভেজ (২৭) নামে এক যুবককে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে এসআরবি-১৩, রংপুর ও এসআরবি-৩, মগবাজারের যৌথ আভিযানিক দল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার খালিদ পারভেজ ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ থানার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ সালে ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী হিসেবে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে গত ১৬ জুন খালিদ ওই নারীকে তালাক দেন। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেণ। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকূরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৮।

ঘটনার পর থেকেই এসআরবির গোয়েন্দা দল আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের যৌথ দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্নোগ্রাফিসহ গুরুতর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24