
মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাকের বাড়িতে কারাবাস নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। অবশিষ্ট কারাদণ্ড বাড়িতে অবস্থান করে ভোগ করার সময় তাঁর সঙ্গে একই বাসায় থাকতে পারবেন না পরিবারের সদস্য কিংবা অন্য কোনো ব্যক্তি।
বুয়লেটিন টিভি থ্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাজিবের স্ত্রী দাতুক সেরি রোসমাহ মনসুরসহ পরিবারের অন্য সদস্যদেরও তাঁর সঙ্গে থাকার অনুমতি নাই।
অর্থাৎ, কারাগারের পরিবর্তে নিজের বাড়িতে অবস্থান করলেও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন না মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। বাড়িতে কারাবাসের ক্ষেত্রেও তাঁকে নির্দিষ্ট শর্ত মেনে অবশিষ্ট সাজা ভোগ করতে হবে।