1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, কচুয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত। দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ মনির উদ্দীন দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী আফরা জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশটির শেয়ারবাজারে ব্যাপক দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।ট্রাম্প লেখেন, নির্বাচনের ফলাফলের কারণে শেয়ারবাজার ইতিহাসের অন্যতম খারাপ দিনের মুখোমুখি হয়েছে। তিনি ডেমোক্র্যাটদের ব্যঙ্গ করে ‘Dumocrats’ উল্লেখ করেন এবং বলেন, বাজারের এই পরিস্থিতি দুঃখজনক।

বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধস নামে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমে ৪ দশমিক ৩৬ শতাংশ এবং ডাও জোন্স সূচক কমে ৩ দশমিক ৪৪ শতাংশ। ডাও জোন্স একদিনে প্রায় ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারায়।

বিশ্লেষকদের মতে, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় বিজয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সেন্টার নির্মাণে সম্ভাব্য সরকারি নিয়ন্ত্রণ ও নতুন বিধিনিষেধ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা গেছে।

বুধবার নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও বৃহস্পতিবার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়।

এদিকে বাজারের দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের অবসরকালীন সঞ্চয়, বিশেষ করে ৪০১(কে) অ্যাকাউন্টের মূল্য কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবারের আরেকটি পোস্টে ট্রাম্প আবারও ডেমোক্র্যাটদের নির্বাচনী বিজয়কে বাজারের পতনের কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের সিদ্ধান্তের দায়ভার তাদেরই নিতে হবে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনে নতুন কংগ্রেসের নীতিগত সিদ্ধান্ত এবং এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের নজর থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24