1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন হয়েছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

আজ শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে কুয়ালালামপুরের উচ্চ আদালতের অর্থ ও জামানত জমা দেওয়ার কাউন্টারে এই অর্থ পরিশোধ করা হয়।

নাজিবের আইনজীবী ফারহান মুহাম্মদ শাফি আদালতে অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন।

অর্থ জমা দেওয়ার সময় উম্নোর একজন নেতা তালাবদ্ধ কালো ব্যাগ নিয়ে আদালতের পেমেন্ট কাউন্টারে উপস্থিত হন। অর্থ পরিশোধের পর প্রয়োজনীয় রসিদ ইস্যু করা হয়। ধারণা করা হচ্ছে, সেই রসিদ মালয়েশিয়ার কারা বিভাগের কাছে জমা দেওয়ার পর গৃহবন্দিত্বের আদেশ কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার থেকে নাজিবের জরিমানার অর্থ পরিশোধ নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। নাজিবের গৃহবন্দিত্বের সম্ভাব্য ঠিকানা হিসেবে তাঁর লাংগাক দুতার বাসভবনের কথা আগেই জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, এসআরসি ইন্টারন্যাশনালের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাতের দায়ে ২০২২ সালের ২৩ আগস্ট থেকে কাজাং কারাগারে সাজা ভোগ করছেন নাজিব। ২০২০ সালের ২৮ জুলাই তাঁকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।

এখন ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধের পর কারা বিভাগের মাধ্যমে গৃহবন্দিত্ব কার্যকরের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24