1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক

দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। বিকেল গড়াতেই চারদিক থেকে মিছিল নিয়ে মানুষ আসতে থাকে। সংবর্ধনা সভা কখন যে জনসমুদ্রে পরিণত হয়েছে, টেরই পাওয়া যায়নি। মাঠ ছাপিয়ে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে মানুষের ঢল।

শুক্রবার (১৩ নভেম্বর) নাটোর সদরের দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের মাননীয় হুইপ, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম আফতাব এবং সাবেক সভাপতি, উপজেলা বিএনপি নাটোর জনাব মোঃ রফিকুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল নাটোরের সভাপতি জনাব মোঃ এ. হাই তালুকদার ডালিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কাবির হোসেন কাঙ্গাল। তিনি জেলা যুবদল নাটোরের সহ-সভাপতি। সঞ্চালনা করেন ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ রেজাউল করিম।

কাবিরকে ঘিরেই ছিল পুরো আয়োজনের প্রাণ

সভায় উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তারা কাবির হোসেন কাঙ্গালের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। প্রধান অতিথিসহ সব অতিথির উপস্থিতিতে কাবিরের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কাবির হোসেন কাঙ্গাল। মাঠে উপস্থিত হাজারো জনতা তার পক্ষে স্লোগান দিয়ে সমর্থন জানান। সাধারণ মানুষের মুখে একটাই কথা ছিল — এলাকার উন্নয়ন আর মানুষের পাশে থাকার জন্য এবার চেয়ারম্যান হিসেবে কাবিরকেই চায় তারা।

বক্তারা বলেন, জনতার এই ঢলই প্রমাণ করে, কাবির হোসেন কাঙ্গাল শুধু একজন নেতা নন, তিনি এখন এলাকার মানুষের আস্থার নাম।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24