1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

যেসব কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন বিদেশিরা?

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে দেশটির সরকারি সহায়তা গ্রহণ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন। ভিসার শর্তের অপব্যবহার এবং সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতার বিষয়ে সতর্ক করে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস এ সতর্কবার্তা দেয়।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা গ্রহণ করলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগের বিষয়ে সতর্ক করে দূতাবাস। এতে বলা হয়, ভ্রমণকারীদের অবশ্যই তাদের ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

নিজের যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা জানতে দূতাবাস i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেয়।

এ ছাড়া, গত ২৮ অক্টোবর দেওয়া আরেকটি বিবৃতিতে ভিসার যথাযথ ব্যবহার সম্পর্কে নির্দেশনা দেয় দূতাবাস। সেখানে বলা হয়, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা ব্যবহার করে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন।

দূতাবাস আরও জানায়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পাশাপাশি অনুমোদিত শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস। সূত্র: জাগোনিউজ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24