1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ১২টি সিলিং ফ্যান, ১৪টি পানির কল, একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর-২৬) ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নের পাঁচ বাঁকাবর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিয়াদ আরেফিন জানান, কালীপূজা উপলক্ষে ৮ নভেম্বর বিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায় লাগানো ছিটকনির হ্যাজবোল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি শ্রেণিকক্ষের তালা খুলে বিআরবি কোম্পানির ১২টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ ছাড়া বিদ্যালয়ের ওয়াশ ব্লক থেকে ১৪টি পানির কল, অফিস কক্ষ থেকে একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে পালিয়ে যায়।

চুরির খবর পেয়ে সোমবার সকালে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর হক বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে ১২টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ছবিঃ
০৯/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24