1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী

খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ১০:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড পাবলা ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে *২টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ ১। রাজিয়া বেগম, স্বামী- মৃত শামীম জোয়াদ্দার,* সাং- পাবলা, ৬নং ওয়ার্ড কবির বটতলা, দৌলতপুর খুলনাকে গ্রেফতার করে।

এছাড়া অদ্য ১৪/১১/২০২৬ ইং তারিখ রাত ০২:০০ ঘটিকার সময় খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে নগরীর দক্ষিণ টুটপাড়া, ২৮ নং ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজ সাহেবের বাড়ির টিনের প্রাচীর (বাইরের পাশ) সংলগ্ন সবুজ পলিথিনের মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় *০১টি দেশিয় ওয়ান শুটার* উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু এবং সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24