
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
জিয়া মন্ত ও জিয়া পরিষদ এবং জিয়া সাইবার ফোর্স আয়োজিত টেক্সসের স্থানীয় ডিমাসিস রেস্টুরেন্ট এ আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয় | খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।
সভায় সভাপতিত্ব করেন জিয়া মন্ত্র ও জিয়া পরিষদ এবং জিয়া সাইবার ফোর্স টেক্সস,যুক্তরাষ্ট্রের সভাপতি আব্দুর রউফ খাঁন নবাব ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ শাহনেওয়াজ প্রিন্স ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সাস বিএনপি সাবেক প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জামিল ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন এ বক্তব্য রাখেন —জিয়া সাইবার ফোর্স , যুক্তরাষ্ট্র সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ মহিউদ্দিন,টেক্সাস জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের সহ সভাপতি টিঙ্কু ভূঁইয়া,জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের সহ সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি , জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের সহ সভাপতি নিজাম উদ্দিন, জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
তানিম চৌধুরী,জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের প্রচার সম্পাদক কাজী শাহ আলম , টেক্সাস বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি সর্দার হক , সিনিয়র কমিউনিটি নেতা এনায়েত খান ,দেলোয়ার হোসেন ,বাবুল খান,আবু সায়ীদ মিয়া , জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের সদস্য গোলাম মাহবুব,, সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মোহাম্মাদ আশরাফ ও ঢাকা-মিরপুর এর সাবেক বিএনপি নেতা মোহাম্মাদ আনোয়ার প্রমুখ সহ আরোও অনেকে ।এবং অনেক নারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সবাই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন | বক্তা গন বলেন,
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলার রাখাল রাজা ,
স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা , বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ,রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্ম যদি না হতো তাহলে বাংলাদেশের মানচিত্র আজকে ভিন্ন হতো |
সভাপতির অনুমতি ক্রমে এই আলোচনা সভা থেকে মোহাম্মদ মহিউদ্দিন টেক্সাস জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক কমিটি ঘোষণা করেন |
মোহাম্মদ বাবুল খান কে আহবায়ক এবং মোহাম্মদ আবু সায়ীদ মিয়া কে সদস্য সচিব এবং দেলোয়ার হোসেন , এনায়েত খান , সর্দার হক , কাজী এস আলম , কামাল আখতার, গোলাম মাহবুব , আনোয়ার হোসেন কে নিয়ে টেক্সাস জিয়া সাইবার ফোর্স আহবায়ক কমিটি গঠন করা হয় |
সবশেষে সভার সভাপতি আব্দুর রউফ খান নবাব ডক্টর আবুল কালাম এর সহধর্মিনীর আশু রোগমুক্তি কামনা করেন এবং সিকান্দার চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ও নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন |