
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ। সংগঠনটির উদ্যোগে একটি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী এবং ষষ্ঠ শ্রেণির এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভাস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. জালাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির।
সংগঠনের সেক্রেটারি মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. নুরুল আমিন পলাশ ও মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহম্মেদ, ক্যাশিয়ার মো. আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আওছাফুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ত্রাণবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো. জিনারুল ইসলাম এবং নির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান ও মো. সাইফুল ইসলাম।
এ সময় অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, হলুদ, চিনি ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরীক্ষার ফি পরিশোধের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।