1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী// বিজিবি বলছে ভয়ের কিছু নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা স্থানীয় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

শুক্রবার ভোর ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সীমান্তবর্তী নাগর পারে বাঘ দুটিকে বিচরণ করতে দেখে এবং তাৎক্ষণিকভাবে সেগুলোর ছবি মুঠোফোনে ধারণ করে।

জানাযায়, শুক্রবার ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের খুব কাছেই অবস্থান করছিল এবং পরবর্তীতে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়তে দেখা যায়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায়, নদী পার হয়ে বাঘগুলোর বাংলাদেশের ভূখন্ডে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘœ ঘটছে এবং কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন অনাকাঙ্খিত উপস্থিতি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বাঘগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় গৃহস্থালি এবং গবাদি পশুর নিরাপত্তার বিষয়টি এখন প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে, নদী পারাপারের ক্ষেত্রে বাঘগুলো যে কোনো সময় লোকালয়ে ঢুকে পড়তে পারে, যা প্রাণহানির ঝুঁকি তৈরি করবে।

ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট বন বিভাগ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি।
তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এ বিষয়টি ভারতের সীমান্তের ভেতরে এবং বাংলাদেশ সীমান্তের ওপারে তাই ভয়ের তেমন কোন কারন নেই। এরপরও সীমান্তবাসীকে সাবধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24