1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ২১ এপ্রিল ২০২৬
​রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান ও রাবার বুলেট (এ্যমোনেশন) উদ্ধার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটের দিকে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল চারঘাট থানাধীন রাওথা গ্রামের জনৈক আশরাফ মিয়ার বসতবাড়ীর পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান এবং এক রাউন্ড এ্যমোনেশন পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করেছিল। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও অস্ত্রের প্রকৃত মালিক বা এর সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও এ্যমোনেশন সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
​অপরাধ ও সন্ত্রাস দমনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বদা আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24