1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে, কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে জুলাই) সকাল ১১টার দিকে থানাহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায়, সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক, প্রতিবেদন ও উপস্থাপক, রবিউল ইসলামের সভাপতিত্বে ​”পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হৃদয় মিয়া এবং গীতা পাঠ করেন, গৌতম চন্দ্র”। এবং ৬০জন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের সম্মানিত মেডিক্যাল অফিসার ডাঃ আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সোহেল রানা। সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি। আরও বক্তব্য রাখেন, সংযোগ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ এডমিন নুর আলম নাহিদসহ অনেকে। পরে আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরেন, সংযোগ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা টিমের নিবেদিত প্রাণ ভলান্টিয়ার ও প্রোগ্রামের সভাপতি রবিউল ইসলাম। কেয়ারগিভিং পেশার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করেন এবং “কেয়ারগিভিং ক্যারিয়ারের” সুযোগ নিয়ে সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি। প্রোগ্রাম শেষে উপস্থিত তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। পুরো প্রোগ্রামটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা ও সঞ্চালনা করেন, সংযোগ ফাউন্ডেশনের ভলান্টিয়ার মিনহাজুল ইসলাম সীমান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24