1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

ছেলেরা ক্ষতি করে মায়ের সবজি গাছ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :১৪ আগষ্ট/২৬

প্রায় ৩৫ বছর আগে স্বামীকে হারিয়ে হতভাগী সোনাভান ৩’ছেলেকে একাই লালন পালন করে বড় করেন। স্বামীর ভিটে-মাটি ছেলেদের নামে লিখে দিয়েছেন। অথচ বার্ধক্যে এসে সেই সন্তানদের কাছ থেকেই পাচ্ছেন অবহেলা, অপমান আর নির্যাতন। এমনকি নিজ হাতে লাগানো সবজি গাছও রেহাই পায়নি ছেলে ও তাদের বউয়ের রোষ থেকে।

ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামের বিধবা সোনাভান বেগম (৭০)।

৩৫ বছর পূর্বে স্বামী আজগর মন্ডল মারা যাওয়ার পর থেকে সোনাভান ছেলে আলিম, আলেম ও ছালেমকে লালন-পালন করে বড় করেন এবং তাদের বিয়ে দেন। স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেলেদের মাঝে ভাগ করে এবং আলাদা বাড়িও করে দেয়। বয়সের ভারে নুয়ে পড়া সোনাভান বেগম এখন ছেলেদের বাড়িতেই একপ্রকার পরগাছা। স্থানীয়রা বলেন, ছেলেরা বাবার সম্পত্তি গুলো বউদের নামে দেওয়ায় ছেলেরা মায়ের কথা শোনে না বউ যা বলে তাই শোনে। নানা অজুহাতে গর্ভধারিনী মাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। প্রায় সময় তারা মানসিক ও শারীরিক নির্যাতন করে। গত মঙ্গলবার বাড়ির পাশের ফাঁকা জায়গায় বাঁশের জাংলায় সোনাভানের লাগানো সবজি গাছ কেটে নষ্ট করে ছেলে ও তাদের স্ত্রী সম্পা ও রেশমা। নিরুপায় হয়ে প্রতিকারের আশায় পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেন সোনাভান বেগম।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24