1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের বেহাল দশা দূর করতে এবং জনগণের দুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির নির্দেশনায় ও ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও সহযোগিতায় সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা স্থানে ইট বিছিয়ে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহপুর, থুকড়া ও আমভিটা সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনস্বার্থের কথা বিবেচনা করে সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় দ্রুত এই সংস্কার কাজের উদ্যোগ নেয় ইটভাটা মালিক সমিতি।
সংস্কার কাজ পরিদর্শন ও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার, ইটভাটার মালিক সমিতি নেতা আমিনুর রহমান, আমিন, মোঃ রুহুল আমিন কালু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, আব্দুর রব আকুন্জি এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংস্কার কাজ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন,
“জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। জনকল্যাণমূলক এই কাজের জন্য ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।“
ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার তার বক্তব্যে বলেন,
“ব্যবসায়িক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সংস্কার কাজে এগিয়ে এসেছি। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা দ্রুততম সময়ে সড়কের সবচেয়ে খারাপ স্থানগুলোতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার কাজ শুরু করি। আগামীতেও ডুমুরিয়ার যেকোনো জনহিতকর কাজে ইটভাটা মালিক সমিতি সবসময় জনগণের পাশে থাকবে।“
সড়কটি সাময়িকভাবে সংস্কার করায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার চালক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তবে সড়কটির স্থায়ী ও টেকসই কার্পেটিংয়ের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24