1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফুলতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোহাম্মদ সবুর শেখ ।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

‘মৎস্য চাষে সমৃদ্ধি, দেশের অর্থনীতিতে গতি’—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার ফুলতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. ইসহাক, সমাজসেবা অফিসার মো. ফিরোজ শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব ওবায়দুল হক হাওলাদার, মহিলা বিষয়ক অফিসার রিনা মজুমদার, আইসিটি অফিসার অজয় কুমার পাল, বিআরডিবি কর্মকর্তা মো. তারিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা।
আলোচনা সভায় মৎস্য চাষের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তব্য দেন মৎস্যচাষী মনজুরুল হাসান, মো. রেজা সরদার ও আব্বাস আলী সরদারসহ অনেকে।
মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হাসান ইমামুল হক ও আইয়ান মৎস্য খামারকে ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকরা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের উৎসাহিত করার মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে মৎস্যখাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24