1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার (২০২৭–২৮ সেশনের জন্য) ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়েছে। জেলা শুরা সদস্যদের পরামর্শে নতুন এই পরিষদ গঠন করা হয়।

যশোর জেলা জামায়াত কার্যালয়ে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে জেলা শুরা সম্মেলনে এই কর্মপরিষদ ঘোষণা করা হয়।

নবগঠিত কর্মপরিষদে জেলা নায়েবে আমির মনোনীত হয়েছেন বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী। জেলা সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ গোলাম কুদ্দুস। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।

কর্মপরিষদে অন্য সদস্যরা হলেন, অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, আবু মাহদী, মাওলানা আবদুস সামাদ, আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ও মাওলানা গোলাম মোরশেদ।

শুরা সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করা হচ্ছে। হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনে সরকারের প্রতি জোর দাবি জানান।

শুক্রবার (২০ নভেম্বর) নবগঠিত ২২ সদস্যের এই কর্মপরিষদ আগামী দুই বছর যশোর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24