1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মানবিক ও সেবামূলক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহ সভাপতি, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উপদেষ্টা, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুরের ভাই রা ভাই, উত্তর রাঙ্গুনিয়ার কৃতী সন্তান, উত্তর রাঙ্গুনিয়ার স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মরহুম মাস্টার দলিলুর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) আজ ১২ জুলাই রবিবার সকাল ১১:৪৫ মিনিটে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ….. রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামায বাদুরতলা জামতলা জামে মসজিদে আজ বাদে মাগরিব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ীর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রতিকুল আবহাওয়ার কারনে সময় দেয়া সম্ভব হচ্ছে না।

জাহিদুল ইসলামের মৃত্যুতে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো কামাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24