1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খাঁেনর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপস শীল,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাকিলা রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরকারী পাবলিক প্রসিকিউটর এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল,এড. শেরেনুর আলী,জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের আহবায়ক বাবু অশোক তালুকদার,সুনামগঞ্জে জুলাই যোদ্ধা আন্দোলন কমিটির সভাপতি হাফিজুল ইসলাম রাজু ও শান্তুু প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রমাসক মোহাম্মদ মিনহাজুল রহমান বলেছেন,২০২৪ সালের ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে হয়েছি। এই জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছেন তারা দেশ ও জাতির পদপ্রদর্শক এবং জাতি তাদের সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন। তিনি আগামী ২৬ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সুনামগঞ্জবাসির প্রতি আহবান জানান। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৭.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24