1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ঝিকরগাছায় ভাবিকে কুপিয়ে জখমের অভিযোগে দেবর অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

বিল্লাল হুসাইন।। যশোরের ঝিকরগাছার আশিংড়ী (পশ্চিমপাড়া) গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছোট ভাই আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বড় ভাই ফারুক হোসেন। মামলা নং-১৯, তারিখ: ২৯ জুলাই ২০২৬। মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত গৃহবধূ হাসিনা বেগম চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে আছেন।

এজাহারে উল্লেখ করা হয়, আলমগীর দীর্ঘদিন ধরে কোনো কাজ কর্ম না করে পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। গত পাঁচ ছয় মাস ধরে তিনি পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। গত ২৯শে জুলাই ভোরে আলমগীর বাড়িতে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং প্রথমে তার ৮৫ বছর বয়সী মাকে, পরে ভাইদের হত্যার হুমকি দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বড় ভাই জালাল হোসেন তার কক্ষে কোনো দেশীয় অস্ত্র রয়েছে কি না দেখতে যান। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ৬টার দিকে আলমগীর একটি ধারালো হাসুয়ার উল্টো পিঠ দিয়ে জালাল হোসেনের বাম হাতে আঘাত করেন এবং বুকে লাথি মেরে ফেলে দেন। জালাল হোসেনের চিৎকার শুনে তাকে রক্ষা করতে ফারুক হোসেনের স্ত্রী হাসিনা বেগম এগিয়ে গেলে আলমগীর হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে তার মাথায় কোপ মারতে গেলে তিনি মাথা সরিয়ে নিলে কোপটি হাসিনা বেগমের বাম চোয়ালে লাগে। এতে তার চোয়ালে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং দুটি দাঁত পড়ে যায়। এরপর তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হাত, কবজি, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। হামলার একপর্যায়ে হাসিনা বেগমের গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা, টেনে ছিঁড়ে নিয়ে যান অভিযুক্ত।

আহতের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় হাসিনা বেগম বাড়ির এক কোণায় বসে আছেন এবং তার মুখে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত আলমগীর হোসেনকে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্বজনরা আহত হাসিনা বেগমকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, শিওরদাহ পুলিশ ফাঁড়ির এসআই সাহাবুদ্দীন মামলাটি তদন্ত করছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ১৫ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24