1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ঝুঁকিপূর্ণ গর্তে লাল কাপড়ের সংকেত! পাইকগাছা প্রধান সড়কে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর বাজার মোড়ে সড়কের মাঝখানে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রামগামী দূরপাল্লার বাস, পণ্যবাহী ভারী ট্রাক থেকে শুরু করে স্থানীয় সব ধরনের যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্ষার পানি জমে গর্তটি এখন কাদায় রূপ নিয়েছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।​স্থানীয় সূত্রে জানা গেছে, আঠারো মাইল-পাইকগাছা সড়কের গদাইপুর বাজারে বাঁক সরলীকরণ করা রাস্তার মুখেই এই বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। সড়কটি সোজা করা হলেও দক্ষিণ পাশের রাস্তায় একটি নতুন বাঁকের সৃষ্টি হয়েছে, আর ঠিক সেই বাঁকের মুখেই এই ভাঙন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা গর্তে ইট ফেলে এবং একটি বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে দিয়ে সতর্কতার চিহ্ন দিয়েছেন।​উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা পাইকগাছা। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ মাছ, কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এছাড়া মাইক্রোবাস, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলসহ হাজার হাজার যানবাহন দিনরাত এই রাস্তায় ই যাতায়াত করে। দ্রুত এটি সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
​ভুক্তভোগীরা জানান, দিনের বেলা কোনোমতে গাড়ি পার হলেও রাতের আঁধারে গর্তটি দেখতে না পেয়ে প্রায়ই মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে যাচ্ছে। আহত হচ্ছেন চালক ও পথচারীরা।​এ বিষয়ে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল ইসলাম জানান,সড়কের এই ক্ষতিগ্রস্ত অংশটি সম্পর্কে আমরা অবগত আছি। খুব দ্রুতই গর্তটি মেরামত করে যানচলাচল সম্পূর্ণ নিরাপদ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24