1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

টাকা চুরির আপবাদ দিয়ে হত্যা হত্যা মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

*কেএমপি’র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি আকাশ ও সাকিবকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি*

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ, রাতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র খানজাহান আলী থানাধীন মহেশ্বর পাশা এলাকা এবং ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে কেএমপি’র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি *১। আকাশ (২২), পিতা- মৃত ওমর আলী, সাং: ফুলবাড়ী গেট, থানা: খানজাহান আলী, এবং ২। সাকিব (২১), পিতা: ফারুক মিয়া, সাং: সেনপাড়া, থানা: দৌলতপুর, উভয় জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।*
মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, ভিকটিম সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামক চায়ের দোকানে কাজ করতো। গত ৬ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, গ্রেফতারকৃত দুজন আসামিসহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিম সাজমীর ইসলামকে ১,০০০০০ (এক লক্ষ) টাকা চুরির অপবাদ দিয়ে গুরুতর জখম করে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যায়। মামলার ১নং ও ২নং সাক্ষী ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তথায় চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের মা শাহানারা বেগম কেএমপি’র খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে কেএমপি, খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24