1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

ডেক্স রিপোর্ট

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সমন্বয়ে জুলাই/২০২৬ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। সভায় জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত মাসে প্রাপ্ত আবেদনসমূহের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা–অসুবিধার বিষয়গুলো পুলিশ সুপার মহোদয় মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও গতিকে তরান্বিত করতে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সদের পুরষ্কৃত এবং পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল।

এ সময় জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; সকল সার্কেল কর্মকর্তাগণ এবং টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24