1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টানা বর্ষণে পানিবন্দীদের মাঝে চকবাজার থানা জামায়াতের ফুডপ্যাক উপহার প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট

‘দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে’ – মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম, ৯ জুলাই: টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে চকবাজার এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়েছে।

চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত ফুডপ্যাক উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান এবং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইলিয়াস।

ফুডপ্যাক উপহার প্রদান পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, টানা বর্ষণে অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং জামায়াতে ইসলামীর অন্যতম সামাজিক দায়িত্ব। তিনি বলেন, মানবিক সংকট মোকাবিলায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার পাশে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামী অতীতের ন্যায় ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। জামায়াতে ইসলামী জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পরে অতিথিবৃন্দ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুডপ্যাক উপহার প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24